বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই 

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর সমস্ত ম্যাচ এই দেশেই অনুষ্ঠিত হবে

আগামী ১৯ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশের বিরুদ্ধে ফিরেছেন বিরাট কোহলি, লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ দুর্ঘটনার পর এই প্রথম টেস্ট ম্যাচ খেলবেন ঋষভ পন্থ।  

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, যশ দয়াল।